Don't Miss
Home / আজকের সংবাদ / থ্রিলার ওয়েব সিরিজ ’হ্যালো’ তে রাইমা সেন

থ্রিলার ওয়েব সিরিজ ’হ্যালো’ তে রাইমা সেন

এমএনএ বিনোদন ডেস্ক : ভারতে সিনেমা থেকে শুরু করে টিভি সিরিয়ালেও দেখানো হচ্ছে যৌনতা। পিছিয়ে নেই ওয়েব সিরিজগুলোও। এরকমই একটি থ্রিলার ওয়েব সিরিজ ’হ্যালো’ তে অভিয়নয় করেছেন রাইমা সেন।

‘রাগিনী এমএমএস রিটার্ন’ তেমন একটি হিন্দি সিরিজ যেখানে অভিনয় করেছেন রিয়া সেন। আর এদিকে বাংলা একটি ওয়েব সিরিজে নাম লেখালেন তার বোন রাইমা সেন। রহস্য ও যৌনতাকে হাতিয়ার করে এই থ্রিলার ওয়েব সিরিজ আসতে চলেছে, যার নাম হ্যালো।

সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন, অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক, পারিবারিক অশান্তি, এই হল গল্পের উপজীব্য। ট্রেলার থেকেই তা পরিষ্কার। স্বামীর পরকীয়া মেনে নিতে পারেননি স্ত্রী। তাই তো স্বামীকে একসময় তিনি বলে ওঠেন ‘স্বামী প্রেম করলে দোষ নেই। আর স্ত্রী প্রেম করলে বা অন্য কারোর সঙ্গে শুলেই দোষ?’

জানা গেছে, হইচই অ্যাপ ডাউনলোড করলে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। আগামী ২০ তারিখের পর ওয়েব সিরিজ দেখা যাবে। প্রথম দুটি এপিসোড ইউটিউবে দেখা যাবে। সব এপিসোডগুলি দেখতে গেলে হইচই অ্যাপ ফোনে ডাউনলোড করতে হবে। অনির্বান মল্লিক পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার ও জয় সেনগুপ্ত।

গল্পের প্রেক্ষাপট কলকাতার এক বনেদি বাড়ির দুর্গাপুজো। বাড়ির বউ নন্দিতার ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজ অশান্তি ডেকে আনে নন্দিতার জীবনে। পাশাপাশি স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে, জানতে পারেন তিনি। মোবাইলে একটি ভিডিওতে স্বামীকে অন্য মেয়ের সঙ্গে সহবাস করতে দেখেন। শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। স্বামী বুঝতে পারেন, তার পিছনে গোয়েন্দা লাগানো হয়েছে। কে বা কারা লাগিয়েছে তা পরিষ্কার নয়। এভাবে গল্প এগোতে থাকে। একের পর এক রহস্যের উদ্ভব হয় গল্পে। দেখুন সেই প্রেম, ‌যৌনতা এবং পরকীয়ায় ভরপুর’ হ্যালো’র ট্রেলার…

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...