দিল্লিতে ‘টেগর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
October 5, 2019
এমএনএ রিপোর্ট : ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘টেগর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে।
আজ শনিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কোলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি আশা মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ পুরস্কার তুলে দেন।
দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ঠাকুর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।
পুরস্কারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেছে নেওয়ার কারণ হিসেবে এশিয়াটিক সোসাইটি, কোলকাতা বলেছে, শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নিমূল, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ভূমিকা রাখায় এশিয়াটিক সোসাইটি, কোলকাতা তাকে এ পুরস্কারে ভূষিত করেছে।
ভারত সরকার ২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করে। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।
ঠাকুর পিস পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত পূর্ববর্তী ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পিস পুরস্কার প্রদান করা হয়েছিল।
প্রথম ঠাকুর পিস পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার আগে বিশ্বশান্তির অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা এ পুরস্কারে ভূষিত হন।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সফরে ভারত যান।
প্রধানমন্ত্রী পুরস্কার পেলেন দিল্লিতে 'শান্তি' ‘টেগর 2019-10-05