এমএনএ বিনোদন ডেস্কঃ আমি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চাই। এটা আমার স্বপ্ন। কিন্তু শর্ত একটাই, দীপিকা! দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান হিরো আলম। দীপিকাকে আমার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল ভারতীয় চলচ্চিত্রে কাজ করব। সম্প্রতি নিজের একটি স্বপ্নের কথা এভাবেই ব্যক্ত করেন হিরো আলম।
সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন এই বাংলাদেশি অভিনেতা। বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এসব কথা বলেন আলম।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভালোবাসা দেখে আলম অভিভূত হন। বাংলাদেশের এই তারকাকে দেখতে হাজারো মানুষ ভিড় করে সেই আয়োজনে। সেখানে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত হয়ে পড়েন হিরো আলম।
দুই বাংলার ভালোবাসা পেয়ে গর্বিত হিরো আলম ভারতীয় ভক্তদের ধন্যবাদ জানান।
দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয়ের এমন মন্তব্য শো’তে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। এমনকি সেখানে উপস্থিত ভারতীয় গণমাধ্যমকর্মীরাও বেশ অবাক হয়ে যান তাঁর ইচ্ছার কথা শুনে। তাকে ঘিরে ভারতের বেশ কিছু জনপ্রিয় পত্রিকায় প্রতিবেদনও করা হয়েছে।
সম্প্রতি তিনি কবিতা আবৃত্তি করে চমকে দেন ভক্তদের।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

