Don't Miss
Home / রাজনীতি / দুই দলকেই সমাবেশের অনুমতি দিল ডিএমপি
ডিএমপি

দুই দলকেই সমাবেশের অনুমতি দিল ডিএমপি

এমএনএ রাজনীতি ডেস্কঃ রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) শুধুমাত্র দুটি দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে।

গোলাম ফারুক বলেন, সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত এই সীমানার বাইরে সমাবেশের মাইক টানানো যাবে না। এ ছাড়া আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

তিনি বলেন, দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো দলই সমাবেশে লাঠি-শোঠা আনতে পারবে না। কোনো ব্যাগ বহন করা যাবে না। রাষ্ট্রদ্রোহ কোনো বক্তব্য দেওয়া যাবে না। স্ব-স্ব দলের স্বেচ্ছাসেবক কর্মী যেন থাকে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

গোলাম ফারুক আরও জানান, কোনো কুচক্রীমহল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি সমাবেশ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

এ সময় কোথায় কোনো অভিযানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো অফিসার যদি এই ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...