Don't Miss
Home / আন্তর্জাতিক / বাংলাদেশসহ সব দেশেই সুষ্ঠু নির্বাচন হওয়া উচিতঃ মার্কিন পররাষ্ট্র দফতর
যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ সব দেশেই সুষ্ঠু নির্বাচন হওয়া উচিতঃ মার্কিন পররাষ্ট্র দফতর

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে গণতান্ত্রিক সমাজে অবাধে নিজেদের ভূমিকা পালনে সকলের অধিকারকে সমর্থন করে তারা। বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রর মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, আমরা মানবাধিকারের ওপর যেকোনো বিধিনিষেধের বিরোধিতা করি।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যেকোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

মুখপাত্র বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণকে সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার জন্য সহিংসতার ব্যবহার এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার থেকে বিরত রাখার জন্য পরিকল্পিত ব্যবস্থার ব্যবহার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা বাংলাদেশ বা অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয় না।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মিলার বলেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলাদেশসহ বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...