Don't Miss
Home / জাতীয় / দুই দি‌নের সফ‌রে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি
কাতারের আমির

দুই দি‌নের সফ‌রে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

এমএনএ জাতীয় ডেস্কঃ দুই দি‌নের সফ‌রে ঢাকায় এসে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফ‌রে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

এর আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কাতারের আমিরের সফরের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কাতারের আমিরের সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তিগুলোর মধ্যে আছে বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা।

সমঝোতা স্মারকের মধ্যে আছে কাতারে জনশক্তি রফতানি, বন্দর ব্যবস্থাপনা সহযোগিতা, ধর্মীয় সহযোগিতা, উভয় দেশের কূটনীতিকদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সহযোগিতা।

২০০৫ সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় ২০ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে এসেছেন।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...