Don't Miss
Home / শিক্ষাঙ্গন / দু’গ্রুপের সংঘর্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
চট্টগ্রাম মেডিকেল কলেজ

দু’গ্রুপের সংঘর্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক :  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের এতথ্য জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বলেন, শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে হবে।

এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এর আগে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলে- মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০)। শুক্রবার (২৯ অক্টোবর) রাতেও দুই পক্ষের মধ্যে ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ জড়ানো একটি পক্ষ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও আরেকটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চোধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেয় বলে জানা গেছে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...