Don't Miss
Home / অর্থনীতি / দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর
ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে।’

আজ শনিবার দুপুরে মাইক্রোক্রেডিট রোগুলেটরী অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়া উদ্দেশ্যে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই- ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা এসটবলিস্ট করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।’

অনুষ্ঠানের এমআরএ এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...