এমএনএ জাতীয় ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২২৪টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা জোট। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৬১টি আসনে জয়লাভ করেছেন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়, বিএনপি জোটই যে পরবর্তী সরকার গঠন করবে তা নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই। ফলে বিএনপি জোটের নেতাকর্মীদের মধ্যে লেগেছে উৎসবের ছোঁয়া।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৮টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা ৫টি আসনে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এখনো বাকি আসনগুলোর ফলাফল আসার অপেক্ষায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় শান্তিপূর্ণভাবেই ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
