নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Posted by: News Desk
October 26, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে দেশটির একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো’র আদালত দুর্নীতির দুই মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সমন অগ্রাহ্য করে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ নভেম্বর। পাকিস্তানের আইন অনুসারে পরবর্তী শুনানির আগে জামিনের আবেদন মঞ্জুর না হলে,দেশে ফেরা মাত্র গ্রেপ্তার হতে পারেন নওয়াজ শরিফ।
গত বছর পানামা পেপার কেলেঙ্কারিতে উঠে আসে শরিফের নাম। তারপর থেকেই নওয়াজের বিলাসী জীবনযাত্রা ও লন্ডনের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে পারিবারিক দুর্নীতির তদন্তের পর মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পাকিস্তান সুপ্রিম কোর্ট চলতি বছরের ২৮ জুলাইয়ে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে। প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করেন।
চলতি মাসের শুরুতেই লন্ডনের একটি সম্পত্তির মালিকানা নিয়ে আরও একটি দুর্নীতির মামলা হয় শরিফ ও তার মেয়ে মরিয়মের নওয়াজের বিরুদ্ধে।
সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছে।
আজ বৃহস্পতিবার আদালতে শরিফের স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতির আবেদন জানান তার আইনজীবী। কিন্তু শরিফের আইনজীবীর সেই আবেদন নাকচ করে দেন বিচারক। বর্তমানে স্ত্রী কুলসুমের অসুস্থতার কারণে লন্ডনে রয়েছেন শরিফ।
গত বছরের শেষের দিকে পানামা পেপারসে নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পত্তির মালিকানার অভিযোগ উঠে। নির্বাচনী হলফনামায় নিজের ও পরিবারের সদস্যদের যে সম্পত্তির হিসাব তিনি দাখিল করেছিলেন;তার সঙ্গে ব্যাপক আয় পার্থক্য দেখা যায়।
এর আগে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (ন্যাব) দুর্নীতির মাধ্যমে নওয়াজ শরিফ, তার ছেলে হাসান নওয়াজ, হোসাইন নওয়াজ এবং মেয়ে মরিয়ম নওয়াজ ও তার স্বামী ক্যাপ্টেন সাফদার অবৈধ সম্পত্তির পাহাড় গড়েছেন বলে তদন্তে প্রমাণ পায়।
গত ২৮ জুলাই দুর্নীতির অভিযোগে দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য হিসেবে ঘোষণা দেন। সেই সময় সুপ্রিম কোর্ট জানান, নওয়াজ শরিফ, তার ছেলে ও জামাতার লন্ডনে থাকা চারটি ফ্লাটের মালিকানার বিষয়ে তথ্য সংগ্রহ করছে ন্যাব। একই সঙ্গে নওয়াজ পরিবারের অবৈধ সম্পত্তি, মানি লন্ডারিং ও বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে তদন্তের পর এ সংক্রান্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়ার নির্দেশও দেয়া হয়।
তবে শুরু থেকেই তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনা দুর্নীতি ও অবৈধ সম্পত্তির মালিকানার অভিযোগ অস্বীকার করে আসছেন নওয়াজ।
গ্রেপ্তারি পরোয়ানা বিরুদ্ধে নওয়াজ শরিফের 2017-10-26