Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন গুঞ্জনের আবহে তানজিন তিশা
অভিনেত্রী

নতুন গুঞ্জনের আবহে তানজিন তিশা

এমএনএ বিনোদন ডেস্কঃ শাকিবের বিপরীতে সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ছোটপর্দার বড় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে আলোচিত-সমালোচিত ঢালিউড কিং, সুপার স্টার শাকিব খানকে এবার দেখা যাবে ‘পরাণ’খ্যাত রায়হান রাফীর সিনেমায়।

এ নির্মাতা ফেসবুকে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে এরমধ্যেই জোর গুঞ্জন উঠেছে। ছবিটিতে শাকিবের বিপরীতে সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ছোটপর্দার বড় অভিনেত্রী তানজিন তিশা। কিছু সংবাদমাধ্যম তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শাকিবের নতুন নায়িকা হিসেবে তানজিন তিশার অভিনয়ের তথ্য ছড়িয়ে পড়ে। শাকিব খানের ভক্তরা এই জুটিকে মেনশন করে উইশও করে।

কিন্তু এতে বিব্রত প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তানজিন তিশা। গুঞ্জনটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি যদি সিনেমা করি, সেটা তো সুখবর। এমন তথ্য কোথায় পান তারা? আমি যদি কোনও ছবিতে চুক্তিবদ্ধ হই, সেটা আমিই তো ঘটা করে বলব। গুজব কেন ছড়াতে হবে?’

এগুলোর কোনও মানে হয় না। পাশাপাশি তিনি মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান সবাইকে। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘‌নায়িকার বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।’

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...