Don't Miss
Home / শিক্ষাঙ্গন / নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত নতুন বছরের শিক্ষার্থীরা
পাঠ্যপুস্তক

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত নতুন বছরের শিক্ষার্থীরা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ বছরের প্রথম দিন থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।

তবে করোনার কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না।

বই হাতে পেয়ে অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে রাখছেন শিক্ষার্থীরা।

আমাদের জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী-

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে ৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষাথীদের হাতে সীমিত পরিসরে বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবর্নিবাচিত সভাপতি মাহবুব হোসেন রন্টু।

সারাদেশে এ বছর ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক চার কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ও পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তক রয়েছে এবং এ বিতরণ কার্যক্রম ১২ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরন করা হয়েছে। শনিবার সকালে শহরের হৈমবালা উচ্চ বালিকা বিদালয়ে বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...