Don't Miss
Home / রাজনীতি / নবীনগর উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দের সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নবীনগর

নবীনগর উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দের সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

এমএনএ রাজনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবীনগর উপজেলা তাঁতী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলের সাংসদের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইমানুজ্জামান পল্লব ও মো. দেলোয়ার হোসেন ও নাজমুল হোসেনের নেতৃত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক টিপু শেখ, নিজাম উদ্দীনসহ তাঁতী লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।

নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁতী লীগের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সংসদ সদস্য এবাদুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর বাংলার নির্বাহী সম্পাদক, ডেইলি অবজাভারের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কৌশিক আহমেদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদকর্মীরা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...