Don't Miss
Home / সাহিত্যপাড়া / পরিণীতি চোপড়া এখন ৩২-এ
পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া এখন ৩২-এ

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী পরিণীতি চোপড়া। জীবনের ৩১ বসন্ত পার করে ৩২ বছরে পা দিলেন সুন্দরী এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমা নজর কেড়েছে কোটি দর্শকের।

আপাতদৃষ্টিতে আমরা শুধু তার অভিনয় ক্ষমতাতেই মজেছি। কিন্তু সেটা ছাড়াও বলিউডের এই কন্যার আরো একটি নেশা রয়েছে। সুযোগ পেলেই বিশ্বের নানা প্রান্তে পাড়ি দেন তিনি। পরিণীতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁকি মারলেই তার প্রমাণ মেলে। তবে পরিণীতি কিন্তু তার ফ্যানদের কখনো হতাশ করেন না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাই ক্রমাগত আপডেট দিতে থাকেন নিজের ট্র্যাভেল ডেস্টিনেশনগুলোর।

নিজের অ্যাকাউন্টে প্রায়শই লন্ডনের ছবি শেয়ার করেন তিনি। এই অভিনেত্রীর ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিনান্স ও ইকোনমিক্সে ত্রিপল অনার্স ডিগ্রি রয়েছে। তাই লন্ডনকে তিনি সেকেন্ড হোম বলেন।

প্রায়শই বোনের অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের বাড়ি যান পরিণীতি। আর সেই সূত্র ধরেই আমেরিকার নানা ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে থাকেন।

উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়া ট্যুরিজমের তরফে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সম্মান দেয়া হয় পরিণীতি চোপড়াকে। তার অস্ট্রেলিয়া প্রীতিরও প্রমাণও মেলে বহু জায়গায়। ২০১৭ সালে একবার এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার নাম শোনার পর থেকেই তিনি এই দেশ ঘুরে দেখার জন্য মুখিয়ে ছিলেন। এক সময়ে অস্ট্রেলিয়া নিয়ে বিস্তর গবেষণাও করেছিলেন পরিণীতি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...