Don't Miss
Home / নগর-মহানগর / নারায়ণগঞ্জে দলিল জালিয়াতির মামলায় মহানগর জাতীয় পার্টির আহবায়ক গ্রেফতার
জাল দলিল

নারায়ণগঞ্জে দলিল জালিয়াতির মামলায় মহানগর জাতীয় পার্টির আহবায়ক গ্রেফতার

এমএনএ জাতীয় ডেস্কঃ নারায়ণগঞ্জে জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে সাড়ে ১৪ একর জমি বিক্রির অপরাধে মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে গিয়াস ভেন্ডারকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার ১১ মে সকালে বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শহরের শহীদনগর এলাকার সাড়ে ১৪ একর জমির জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে গিয়াস ভেন্ডারের বিরুদ্ধে।

মামলার বাদি মো: আজিজুর রহমান মিঠু জানান, মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী তাদের একান্ত পারিবারিক দলিল লিখক। এ সুযোগে গিয়াস উদ্দিন চৌধুরী বাদির সাক্ষর জাল করে জাল দলিল প্রস্তুত করে সেটাকে আসল দলিল হিসেবে ব্যবহার করেছে।

এ বিষয়টি তিনি জানতে পেরে গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি তাকে প্রাণনাশের হুমকী দেয়। পরে মো: আজিজুর রহমান মিঠু গত ৮ মে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন (পিটিশন নং ১৩৩) দায়ের করেন। পরে আদালতের বিচারক জাল দলিল সৃজনের অভিযোগটিকে গুরুতর উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি রেকর্ড করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

সেই নির্দেশের আলোকে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে বুধবার সকালে গিয়াস উদ্দিন চৌধুরীকে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শহীদনগর এলাকার সাড়ে ১৪ একর প্লটের জমির জাল দলিল তৈরি করে সেই জমি বিক্রি করার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় গিয়াস । তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেকের মাধ্যমে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, জাল দলিল সৃজন ও প্রতারণা মামলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...