Don't Miss
Home / সাহিত্যপাড়া / নায়লা নাঈম আর্জেন্টিনা বা ব্রাজিল কারো সাপোর্টারই নন
নায়লা নাঈম

নায়লা নাঈম আর্জেন্টিনা বা ব্রাজিল কারো সাপোর্টারই নন

এমএনএ বিনোদন ডেস্কঃ নায়লা নাঈম, আলোচিত এক মডেল-অভিনেত্রীর নাম। ২০১৪ সালে ব্রাজিলের পতাকা দিয়ে তৈরি পোশাক পরে ক‌্যামেরাবন্দি হয়েছিলেন নায়লা নাঈম। এ ছবি তার ফেসবুকে পোস্ট করার পর দারুণ আলোচনায় উঠে আসেন। এরপর আর্জেন্টিনার পতাকা দিয়ে তৈরি পোশাকেও দেখা যায় এই অভিনেত্রীকে।

তারপর কেটে গেছে সাত বছর। কিন্তু পুরোনো সেই ছবি আবারো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এর অন‌্যতম কারণ কোপা আমেরিকা। লাতিন আমেরিকার এই ফুটবল আসর নিয়ে উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমীরা। সেই সঙ্গে নেটিজেনদের প্রশ্ন—নায়লা নাঈম কোন দলের সাপোর্টার? ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

অবশ‌্য নেটিজেনদের এ প্রশ্নের উত্তর দিয়েছেন নায়লা নাঈম। তার ভাষায়, সত্যি বলতে, আমি আসলে কোনো ফুটবল দলকে সমর্থন করি না। আমি ফুটবলটা তেমন পছন্দ করি না।

শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, আরো কয়েকটি দেশের পতাকায় তৈরি পোশাক পরেও ফটোশুট করেছিলেন নায়লা নাঈম। বিষয়টি স্মরণ করে তিনি বলেন, এসব ছবি ২০১৪ সালের ফটোশুটের। বিশ্বকাপের সময়ে করেছিলাম। আর্জেন্টিনা-ব্রাজিল ছাড়াও জার্মানি ও স্পেনের পতাকায় তৈরি পোশাকেও মডেল হয়েছিলাম। এটি মূলত একটি প্রফেশনাল ওয়ার্ক ছিলো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...