Don't Miss
Home / হোম স্লাইডার / নির্বাচন পেছালে আ’লীগের আপত্তি নেই : ওবায়দুল কাদের

নির্বাচন পেছালে আ’লীগের আপত্তি নেই : ওবায়দুল কাদের

এমএনএ রিপোর্ট : নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি করবে না আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।

আজ রবিবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছাবে কি পেছাবে না সেটা নিবাচন কমিশনের ব্যাপার। কারণ সিডিউলের বিষয়টা সম্পূর্ণভাবে তাদের এখতিয়ার।

তিনি বলেন, তবে নির্বাচনের পেছানোর সময় এবং দাবিটা যৌক্তিক হতে হবে। সময় বাস্তবতার দিকে চেয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন- এটা আমরা প্রত্যাশা করি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন চাইলে নির্বাচন পেছাতে পারে। এটা ইসির বিষয়। পেছালেও দলীয়ভাবে আপত্তি জানাবে না আওয়ামী লীগ। তবে সেটা হতে হবে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। কারও চাপের মুখে পুনঃতফসিল করা যাবে না।’

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচনের পেছানোর দাবি যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশা— সময় ও বাস্তবতা বিবেচনায় নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচনের শিডিউল পেছালে দলীয়ভাবে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে সব দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে।’

এবার প্রতিটি আসনেই আওয়ামী লীগের বেশ কয়েকজন করে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটাই দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের সৌন্দর্য। যে কেউ ফরম কিনতে পারেন, কিন্ত কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

মাশরাফির বিষয়টা অনেক আগে থেকে ভাবা হচ্ছে-জানিয়ে কাদের বলেন, মাশরাফি এলাকা কাজ করছে। আর সাকিবকে দেশের স্বার্থে খেলতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ, ডা. দীপু মনি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...