Don't Miss
Home / রাজনীতি / নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র ইসির নয়ঃ মার্কিন রাষ্ট্রদূত
নির্বাচনের

নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র ইসির নয়ঃ মার্কিন রাষ্ট্রদূত

এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের একার নয়। সরকার ও রাজনৈতিক দলের দায়িত্ব আছে।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ।

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন পিটার হাস। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করেন। তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

সংসদ নির্বাচনের আগে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা ও গুম ইস্যুতে আশানুরূপ উন্নতি করতে পারেনি বাংলাদেশ।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...