Don't Miss
Home / খেলাধূলা / পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা দুয়েকদিনের মধ্যে
পাল্টে যাচ্ছে স্কোয়াড

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা দুয়েকদিনের মধ্যে

এমএনএ খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপ ব্যর্থতার পর টনক নড়েছে দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের। আসন্ন পাকিস্তান সিরিজেই পাল্টে যাচ্ছে স্কোয়াড। কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। ভিন্ন ভাবনা আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘিরেও। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলছেন, ব্যর্থতা নিরসনে নতুন পরিকল্পনা নিয়েছে বিসিবি। আর তা মাথায় রেখেই দুয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সাথে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ।

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের সিরিজ নিয়ে কথা বলেছেন নির্বাচকরা। পাশাপাশি দেশের ক্রিকেটের দুই বড় তারকা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালের সঙ্গেও একান্তে বসে বিশ্বকাপ বিপর্যয় এবং পরবর্তী করণীয় নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন বিসিবির নির্বাচকরা।

ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন বিশ্বকাপে চরম ব্যর্থ দলেও আসতে পারে পরিবর্তনের ছোয়া। ওই দলের কয়েকজনকে নাকি ছেটে ফেলা হতে পারে। তাদের বদলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই দেখা যেতে পারে অন্তত তিনজন নতুন মুখ।

কারা সেই তিনজন তা নিয়ে এরই মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা ক্রিকেট অনুরাগীদের মাঝে। সাধারণত ব্যর্থতার পর দল নিয়ে গুঞ্জন শোনা যায় বেশি। তবে এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে গুঞ্জনের চেয়ে জল্পনা-কল্পনা বেশি।এর কারণ একটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে জাতীয় লিগ খেলা সাত তরুণকে এরই মধ্যে ডাকা হয়েছে অন্যরকম অনুশীলনে। নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তা নিজে সে অনুশীলন ক্যাম্প পরিচালনায় আছেন।

পাকিস্তানের সিরিজের জন্য স্কোয়াড কতজনের হবে এ ব্যাপারে গণমাধ্যমকে নান্নু জানান, ১৫-১৬ জনের হতে পারে। ধরে নেওয়া হচ্ছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে সাকিব খেলতে পারবেন না। এছাড়া সাইফউদ্দীন আগেই ছিটকে গেছেন।১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...