Don't Miss
Home / আন্তর্জাতিক / পাকিস্তানের জয় উদযাপনে গুলিতে আহত ১২
পাকিস্তানের জয় উদযাপনে গুলিতে আহত ১২

পাকিস্তানের জয় উদযাপনে গুলিতে আহত ১২

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে পাকিস্তান ভারতকে পরাজিত করার পর রোববার (২৪ অক্টোবর) রাতে করাচিতে আনন্দ উদযাপনে গুলিবর্ষণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।পুলিশ জানায়, আহতদের মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ মোট ১২ জন রয়েছেন।পুলিশ জানিয়েছে, রাজধানীর সাচল গোথ, ওরাঙ্গি টাউন, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল এবং মালিরসহ মহানগরীর বিভিন্ন এলাকায় গুলির ঘটনা ঘটেছে।

রোববার ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতার পর পাকিস্তানে অসংখ্য ক্রীড়াপ্রেমীর ঢল রাস্তায় নামে, রাস্তার মধ্যেই তারা উল্লাসে ফেটে পড়ে।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। এ জয়কে তিনি ঐতিহাসিক উল্লেখ করেছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...