Don't Miss
Home / অর্থনীতি / পূর্বাচলে ১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা
-চায়না ফ্রেন্ডশিপ

পূর্বাচলে ১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা

এমএনএ অর্থনীতি ডেস্ক : বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্র পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে আগামী ১ জানুয়ারি। মেলা আয়োজনের প্রস্তুতি নিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।সোমবার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বাণিজ্য মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। তবে করোনার কারণে চলতি বছর বাণিজ্য মেলা হয়নি।

এ বিষয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করব।তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তাই আমরা আশা করছি, এ বছর বাণিজ্য মেলা হবে। এখন আমরা মেলা আয়োজনের জন্য পরিকল্পনা করব।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...