Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

এমএনএ প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ ও এর জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস রোজা, ইবাদত ও আত্মসংযমের মধ্য দিয়ে পালন করেছেন।

মোদী আরও বলেন, ঈদুল ফিতর মানুষের মধ্যে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের চিরন্তন মূল্যবোধকে জাগ্রত করে। এ উপলক্ষে তিনি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...