Don't Miss
Home / ফিচার / প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাছ ধরার ছবি ভাইরাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাছ ধরার ছবি ভাইরাল

এমএনএ ফিচার ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে।

ছবিতে ছুটির দিনে বঙ্গবন্ধুর দুই কন্যার মাছ ধরার আনন্দের মুহূর্ত দেখা যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, “রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোটবোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড় সড় মাছও ধরা পরে তাদের বরশীতে। বাঙালি মানেই মাছে ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।”

তাদের এই মাছ ধরার ছবি নেটিজেনদের মন জয় করছে। মাছ ধরার বড়শিতে গাঁথা মাছ হাতে হাসিমুখে দাঁড়ানো দুই বোনের ছবিগুলোতে প্রায় ৪২ হাজার অনুভূতি প্রকাশ করেছে নেটিজেনরা। মন্তব্য করা হয়েছে দেড় হাজারের বেশি। পোস্টটি শেয়ার করা হয়েছে প্রায় দুই হাজারবার।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...