Don't Miss
Home / জাতীয় / ১৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

১৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

এমএনএ জাতীয় ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা ত্যাগ করেছেন। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে আজ (শনিবার) ভোররাতে তিনি ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতিকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান (কিউওয়াই ৬৩৯) রাত ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাশিদা খানমসহ অনেক সফর সঙ্গী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। সকল পরীক্ষা সম্পন্ন করে আগামী ১৩ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীনও লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন তিনি।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...