Don't Miss
Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়
অবৈতনিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

এমএনএ জাতীয় ডেস্কঃ আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সজীব আহমেদ ওয়াজেদকে (জয়)।

রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এর আগে গত ২৯ নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওইদিন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দলটির সভাপতি শেখ হাসিনা।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...