Don't Miss
Home / আন্তর্জাতিক / প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন মাহিন্দা রাজাপাকসে
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন মাহিন্দা রাজাপাকসে

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ শ্রীলংকায় সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছেন দেশটির পদুজানা পেরামুনা দলের নেতা মাহিন্দা রাজাপাকসে। চতুর্থবারের মতো দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর উপকণ্ঠে কেলানিয়া বৌদ্ধ মন্দিরে মাহিন্দার ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি।

গত ৫ আগস্ট শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি আসনে বিজয়ী হয়েছে রাজাপাকসের দল। চলতি সপ্তাহের শেষের দিকে মাহিন্দার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহন করবে বলে জানা গেছে।

এর আগে ২০০৯ সালে দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে দেশটির বিদ্রোহী সংগঠন তামিল টাইগার ইলম’কে পরাজিত করার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন মাহিন্দা রাজাপাকসে। ফলে দেশটির সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ব্যাপক জনপ্রিয় তিনি। এছাড়া দেশটির রাজনীতিতেও তার বেশ প্রভাব রয়েছে।

জানা গেছে, ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহিন্দা রাজাপাকসে। ২০০৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাহিন্দা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন শ্রীলংকার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন ছিলো। দেশটির ৭১ শতাংশ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মহামারি করোনার কারণে কঠোর স্বাস্থ্য নির্দেশনার আওতায় অনুষ্ঠিত হয় এ নির্বাচন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...