প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আলোচনাসভা
Posted by: News Desk
September 30, 2017
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া আয়োজন করা হয় ।
আজ ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার সকাল ১১ টায় রাজধানীস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড. সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও বিএসটিআই’র প্রাক্তন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুম্ম সাধারন সম্পাদক শিখা চক্রবতী, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশ্রাফুন নেছা পারুল, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বাংলাদেশ শিক্ষা পযবেক্ষক সোসাইটির চেযারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নেত্রী বেবী বড়ুয়া, যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাবিনা আক্তার প্রমুখ ।
প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে নেতৃবৃন্দ আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার দীঘায়ু কামনা করেন । আলোচনায় নেতৃবৃন্দ পদ্মাসেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মাসেতু’ হিসেবে ঘোষণা দেওয়ার জোর দাবি জানান সরকারের প্রতি।
উপলক্ষে জন্মদিন প্রধানমন্ত্রীর 2017-09-30