Don't Miss
Home / অর্থনীতি / প্রবাসী কর্মীদের বিশেষ ফ্লাইট প্রথম দিনেই বাতিল
ফ্লাইট

প্রবাসী কর্মীদের বিশেষ ফ্লাইট প্রথম দিনেই বাতিল

এমএনএ অর্থনীতি ডেস্কঃ লকডাউনেও শ্রমবাজার ঠিক রাখতে প্রবাসী কর্মীদের ৫ দেশে পাঠানোর লক্ষ্যে বিশেষ ফ্লাইটের প্রথম দিনের ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি (বিজি-৫০৩৯) সৌদি আরবের রিয়াদের উদ্দেশে উড়ে যাওয়ার থাকলেও শেষ মুহূর্তে এসে সেটি বাতিল করা হয়।

বেসরকারি বিমান কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলছে, রিয়াদ বিমানবন্দনে অবতরণের অনুমতি না মিলায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। অর্থাৎ যে সময়ে তারা বিশেষ ফ্লাইটের জন্য বিমান যে নতুন সময়সূচি ঘোষণা করেছে সে সময়ে রিয়াদের বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।

এমন প্রেক্ষাপটে ফ্লাইটটি বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়ে তারা বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। এসময় বিমানের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা গেছে তাদের। ওই ফ্লাইটে ৩১৪ জন যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তারা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক।

যাত্রীরা জানান, তারা সব নিয়ম মেনে করোনা পরীক্ষার নেগেটিভ সনদসহ বিমানবন্দরে এসেছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের বলা হয় যে, ফ্লাইটটি বাতিল করা হয়েছে। লকডাউনের মধ্যেও বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছিল, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিংগাপুরের উদ্দেশে এই ফ্লাইটগুলো উড়ে যাবে শনিবার থেকে। করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই বিধিনিষেধ অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ফ্লাইটসহ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...