Don't Miss
Home / আন্তর্জাতিক / মিয়ানমারের সামরিক জান্তা ২৩ হাজার বন্দিকে মুক্তি দিল
জান্তা

মিয়ানমারের সামরিক জান্তা ২৩ হাজার বন্দিকে মুক্তি দিল

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। দেশটির কারা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয় , গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর নববর্ষ উপলক্ষে ২৩ হাজার ১৮৪ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার বন্দিরা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

গত রোববার ছিল মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষের দিন। নববর্ষ উপলক্ষে ৫ দিনের ছুটির শেষ দিনে তারা বৌদ্ধ বিহারে গিয়ে নববর্ষ উদযাপন করে তারা।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে বিদেশি রয়েছেন ১৩৭ জন। তবে বন্দিদের মধ্যে, সাম্প্রতিক আন্দোলন থেকে আটককৃতরা রয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি। গত ফেব্রুয়ারিতে, সেনা অভ্যুত্থানের পর সহিংসতায় দেশটিতে এপর্যন্ত ​মারা গেছেন ৭২৬ জন। বন্দি হয়েছেন অং সান সু চি’সহ কমপক্ষে ৩ হাজার মানুষ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...