Don't Miss
Home / প্রশাসন / প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা
৭ কলেজ

প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : দুই ঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে সরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরের পর তারা ‘বিশেষ পরীক্ষার’ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

এদিন বিকেল ৩টায় নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম কাইয়ুম রাইজিংবিডিকে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করে যাচ্ছে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি।

 এদিকে নিউমার্কেট মোড়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে ওই এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। মিরপুর সড়ক, আজিমপুর, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। এসময় যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পড়ে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...