Don't Miss
Home / হোম স্লাইডার / প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

এমএনএ রিপোর্ট : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে।

ওইদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। সারা দেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা নেয়া হয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...