Don't Miss
Home / আজকের সংবাদ / ফাঁকা ঢাকায় ভ্রমণে সতর্ক হোন!

ফাঁকা ঢাকায় ভ্রমণে সতর্ক হোন!

এমএনএ ফিচার ডেস্ক : ঈদ-উল-আযহা উপলক্ষে নাড়ির টানে কর্মব্যস্ত ঢাকা মহানগরী ছেড়ে কোটি মানুষ পাড়ি জমিয়েছে সবুজ শ্যামল গ্রাম-বাংলায়। তাইতো ঢাকা এখন ফাঁকা। আর যানজটে পূর্ন ঢাকার এই ফাঁকা রূপ দেখে আমরা অনেক আপ্লুত। শান্তিমত ঘুরে বেড়ানো যাবে যেদিকে ইচ্ছা! নিজেদের গাড়ি বা বাইক থাকলে তো কথাই নেই। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, জনবহুল ঢাকার নিরাপদ জায়গাগুলোই হয়ত জনমানবহীন হওয়ায় বিপদের আখড়ায় পরিণত হয়েছে এখন!

এই সময় ভ্রমণের টিপসগুলো দিয়েছেন ওয়ারিসা আফসিন নাওমি

১। অন্ধকার জায়গাগুলো এড়িয়ে চলুন
ঢাকার যে জায়গাগুলো এখন নিরিবিলি, অন্ধকার সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। এসব জায়গায় সন্ত্রাসীরা ওত পেতে থাকতে পারে। সেক্ষেত্রে হারাতে হতে পারে টাকা, স্মার্টফোনসহ অনেক কিছুই।

২। দল বেধেঁ ঘুরুন
যেখানেই বেড়াতে যান না কেন দল বেধেঁ যান। একা থাকলে আপনার ক্ষতি করা সহজ। তাই একা একা ঘুরে বেড়ানোটা আপাতত স্থগিত রাখুন। অন্তত ঢাকায়।

৩। সাবধানে গাড়ি চালান
গাড়ি নিয়ে সাবধানতা বজায় রাখতে হবে চালক, পথিক উভয়কেই। এসময় রাস্তা ফাঁকা পেয়ে অনেকেই এত দ্রুতগতিতে গাড়ি চালান যে তা যেকোনো সময় দূর্ঘটনার কারণ হতে পারে।

৪। লোকাল ট্রান্সপোর্ট
লোকাল ট্রান্সপোর্ট এ যাত্রী বেশি থাকায় সবসময়ই এটিকে নিরাপদ মনে করা হয়। ঈদের সময় যাত্রী খুবই কম থাকে। ফাঁকা বাসে বা কয়েকজন যাত্রী আছে এরকম বাসে উঠবেন না। এরা দলবদ্ধ সন্ত্রাসী হতে পারে।

৫। ঢাকার হোটেলে কখনো নয়
ঢাকার অধিকাংশ হোটেল থাকার জায়গা হিসেবে মোটেই সুবিধাজনক নয়। চোরাচালান, মাদক ও নারী ব্যবসার জন্য অহরহ রেট পড়ে এসব হোটেলে। মানসম্পন্ন ৫ তারকা হোটেলে উঠুন। অন্য হোটেলের ক্ষেত্রে আগে রিভিউ চেক করুন।

৬। যাদুর টানে বেরিয়ে পরবেন না
রাতের আলো ঝলমলে শুনশান ঢাকা আসলেই লোভনীয়। কিন্তু লোভে পড়ে লং ড্রাইভে বেড়িয়ে পড়বেন না যেন! অবশ্য এক্ষেত্রে দলবেধেঁ বের হতে পারেন। তবে মনে রাখবেন, বিপদও এখন দল বেধেঁই থাকে।

সাবধানে চলুন। নিজে নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন আপনার প্রিয়জনদের। সুরক্ষিত হোক আপনার ঈদ উদযাপন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...