Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা ও বাংলাদেশ’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
বিসিএসআইআর

‘বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা ও বাংলাদেশ’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সোমবার বেলা ১২টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক প্রকাশিত ও বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ সম্পাদিত স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থটিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর মূল্যবান বাণী প্রদান করেছেন।

এই গ্রন্থে প্রধানমন্ত্রীসহ দেশের প্রখ্যাত ও খ্যাতিমান ৫৯ জন বিজ্ঞানী, গবেষক, শিল্পী, কবি ও শিক্ষাবিদদের মূল্যবান প্রবন্ধ সন্নিবেশ করা হয়েছে।

শেখ হাসিনা রচিত “শিক্ষিত জনশক্তি অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত” প্রবন্ধটি গ্রন্থের প্রথম দিকেই রয়েছে।

৩৬৩ পৃষ্ঠার গ্রন্থটির শুরুতে বিভিন্ন প্রবন্ধ থাকলেও ৩৪৯ থেকে ৩৬৫ অর্থাৎ শেষ ১৫ পৃষ্ঠায় বঙ্গবন্ধুর জীবন প্রবাহের দূর্লভ ছবির সন্নিবেশ করা হয়েছে।

মূল্যবান এই বিজ্ঞান বিষয়ক গ্রন্থটি দেশের বিজ্ঞানমনস্ক পাঠকদের রেফারেন্স গ্রন্থ হিসেবে সমাদৃত হবে বলে বিসিএসআইআর এর চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।

গ্রন্থটির মোড়ক উন্মোচনের সময় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...