Don't Miss
Home / হোম স্লাইডার / বলিউডের শীর্ষে আবারও শাহরুখ-কাজল

বলিউডের শীর্ষে আবারও শাহরুখ-কাজল

Saharuk-Kajol 4

এমএনএ বিনোদন ডেস্ক : টাইমস সেলেবেক্স জরিপের তালিকা শীর্ষে নাম উঠল বলিউডের তারকা শাহরুখ খান ও কাজলের। টাইমস সেলেবেক্স-এর ডিসেম্বরের তালিকায় এক নম্বর স্থান দখল করেছেন এই দুই তারকা অভিনয়শিল্পী।

দীর্ঘ পাঁচ বছর পর জুটি হিসেবে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কাজল। যদিও ‘দিলওয়ালে’ ছবিটি এই জুটির আগের ছবিগুলোর তুলনায় সেভাবে দর্শকচিত্ত জয় করতে পারেনি। কিন্তু ‘দিলওয়ালে’ ছবির কল্যাণেই এবারের টাইমস সেলেবেক্স শীর্ষে নাম উঠেছে বলিউডের জনপ্রিয় এই তারকা জুটির।

Saharuk-Kajol 2

টাইমস-এর এই মাসভিত্তিক তারকা জরিপ এরই মধ্যে বলিউডের সবচেয়ে গ্রহণযোগ্য জরিপ হিসেবে বিবেচিত। এই তারকা জরিপে বেশ কয়েকভাবেই তথ্য সংগ্রহ করা হয়। এ জরিপের পরিমাপক বিভিন্ন বিষয়ের (প্যারামিটার) মধ্যে যেমন রয়েছে ছবির বক্স অফিস সাফল্য, তেমনি টিভি, অনলাইনে ছবি ও তারকার প্রচার, ব্র্যান্ড পণ্যের দূতিয়ালি, তারকাদের জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁদের অংশগ্রহণ ও ভক্ত বা অনুসারীর সংখ্যা ইত্যাদি। এমন অনেকগুলো বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফলের ওপর ভিত্তি করেই এ জরিপের তালিকা চূড়ান্ত করা হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘দিলওয়ালে’র প্রচারণার জন্য খবরের শিরোনামে ছিলেন শাহরুখ। এ ছবিতে তার সঙ্গে পাঁচ বছর পর জুটি বাঁধেন কাজল। এ ছাড়া মুক্তি প্রতীক্ষিত ‘ফ্যান’ ও ‘রায়ীস’ ছবি দুটিকে ঘিরেও আলোচনায় ছিলেন বলিউড বাদশা। তার স্কোর ৩৮ থেকে বেড়ে হয়েছে ৪২।

Saharuk-Kajol

অন্যদিকে ১৫ থেকে একলাফে শীর্ষে উঠে এসেছেন কাজল। শাহরুখের সঙ্গে পাঁচ বছর পর ‘দিলওয়ালে’ ছবিতে জুটি বেঁধে তুমুল আলোচিত হন তিনি। এ ছাড়া স্বামী অজয় দেবগণের সঙ্গেও তার নানা খবর বেরিয়েছে। নভেম্বরে কাজলের সাড়ে ১৩ স্কোর থাকলেও ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩৬।

২০১২ সালের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে টাইম সেলেবেক্স প্রকাশ হচ্ছে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টির বেশি টিভি চ্যানেলের তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।

Saharuk-Kajol 3

টাইমস সেলেবেক্স-এর এবারের তালিকায় রণবীর সিং তাঁর গতবারের ১৭ তম অবস্থান থেকে উঠে এসেছেন তৃতীয় অবস্থানে। রণবীর সিংয়ের টাইমস সেলেবেক্স তালিকায় এগিয়ে আসার পেছনে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় বিশেষ ভূমিকা রেখেছে।

শাহরুখ খান ও কাজল জুটির তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি বিশ্বের অসংখ্য দর্শকের মন জয় করেছিল। বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল এ ছবির কল্যাণে জুটি হিসেবেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শাহরুখ-কাজল। দীর্ঘদিন পর এই জুটিকে নিয়ে ‘দিলওয়ালে’ ছবি নির্মাণ করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত বলিউডের নির্মাতা রোহিত শেঠি। টাইমস অব ইন্ডিয়া।

x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...