Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশ সরাসরি ক্রয় পদ্ধতিতে সিনোফার্মের টিকা কিনছে
সিনোফার্ম

বাংলাদেশ সরাসরি ক্রয় পদ্ধতিতে সিনোফার্মের টিকা কিনছে

এমএনএ জাতীয় ডেস্কঃ মহামারি করোনাভাইরাস প্রতিরোধী সংকট উত্তরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের সিনোফার্ম থেকে টিকা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, করোনাকালে জরুরি কেনাকাটায় প্রস্তুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘাটতি রয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের একটি প্রস্তাব উপস্থাপন করলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এটি হচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা সংক্রমণ রোধে জরুরি বিবেচনায় চীনের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব। প্রস্তাবটি নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সরকারের কেন্দ্রীয় ঔষধাগার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে তোলে।

সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ইতোমধ্যে সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

শাহিদা আক্তার জানান, চীন থেকে কত দামে কী পরিমাণ ভ্যাকসিন কেনা হবে তা বৈঠকে উপস্থাপন করা হয়নি। কতদিনের মধ্যে এই কেনাকাটা সম্পন্ন হবে তাও আলোচনা হয়নি।

এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি তিন কোটি ডোজ পেতে চুক্তি করেছিল বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও সরকার। চুক্তি অনুযায়ী আগামী জুন পর্যন্ত প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহের কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ সরবরাহ করেছে সেরাম। নিজেদের চাহিদা মেটাতে টিকা রপ্তানিও মার্চ থেকে বন্ধ রেখেছে সেরাম। আগামী অক্টোবরের আগে টিকা রপ্তানি সম্ভব নয় বলে জানিয়েছেন সেরাম সিইও আদর পুনেওয়ালা।

ফলে বেকায়দায় পড়ে বাংলাদেশ রাশিয়ার স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...