Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ঝড়
অ্যান্টিগা

বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ঝড়

এমএনএ খেলাধুলা ডেস্কঃ শুরুটা ভালো হলেও সেন্ট লুসিয়ার সেই অ্যান্টিগা টেস্টের পুনরাবৃত্তি দেখা গেল। দ্বিতীয় সেশনেই পথ হারিয়ে ফেলে সফরকারীরা। মাত্র ৩৩ রানের ব্যবধানে এনামুল, নাজমুল হোসেন, সাকিব আল হাসান ও নুরুল হাসানের উইকেট হারিয়ে পুরোনো রূপ ধারণ করে। তবে এবার একশ রানের মধ্যে গুটিয়ে যায়নি সফরকারীরা।

ওপেনার তামিমের ৪৬ ও লিটন দাসের ৭০ বলে ৫৩ রানের সুবাদে এবার বাংলাদেশ ২৩৪ রান করেছে। তিনটি করে উইকেট পেয়েছে আলজারি জোসেফ ও জেডান সিলস। দুটি করে উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন ফিলিক ও কাইল মায়ার্স।

বাংলাদেশ ইনিংসে সেন্ট লুসিয়ার মাঠকে বোলিংবান্ধব দেখা গেলেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পাল্টে গেল দৃশ্যপট। এক মুহূর্তে ব্যাটিং প্যারাডাইস হয়ে গেল উইকেট। যে উইকেটে ধুঁকতে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের, সেই উইকেটেই ভয়ডরহীন ব্যাটিং করছেন ক্যারিবীয় দুই ওপেনার।

ব্যাট হাতে নেমেই মারকুটে চেহারায় হাজির হয়েছেন ক্যাবিরীয় দুই ওপেনার। প্রথম দিন শেষে ১৬ ওভারেই বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, রানরেট ৪.১৮। এই ১৬ ওভারেই পাঁচজন বোলার বোলার ব্যবহার করেন অধিনায়ক সাকিব আল হাসান। তাতে কোনো লাভ হয়নি। ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট বাংলাদেশি তিন পেসারকেই দারুণ সমালেছেন। ৫৫ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। ওপর ওপেনার জন ক্যাম্পবেল ৪১ বলে অপরাজিত আছেন ৩২ রানে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...