Don't Miss
Home / আজকের সংবাদ / বাহুবলীর ট্রেলার তৈরিতে দুই মাস!

বাহুবলীর ট্রেলার তৈরিতে দুই মাস!

এমএনএ বিনোদন ডেস্ক : ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির দুই মিনিট ২৪ সেকেন্ডের একটি ট্রেলার তৈরি করতে সময় লেগেছে দুই মাস! অন্তত ২৫ বার সম্পাদনার পর প্রকাশ করা হয়েছে এটি। ফলও এসেছে দারুণ। ইউটিউবে আসার পর সেটি লুফে নিয়েছেন দর্শক। প্রথম ২৪ ঘন্টায় দেখা হয়েছে ৫০ মিলিয়ন বার।

অবিশ্বাস্য হলেও সত্য যে, ট্রেলারের ২৪টি ভার্সনই পছন্দ হয়নি সিনেমা সংশ্লিষ্টদের। অবশেষে ২৫ বারে ক্ষান্ত হলেন তারা। সম্প্রতি প্রকাশিত ‘বাহুবলী’ ছবির দ্বিতীয় কিস্তির ট্রেলারটি নিখুঁত করার জন্য এভাবেই খেটেছেন তারা।

ট্রেলারটির সম্পাদনা করেছেন ভামসি আতলুরি। তিনি বলেছেন, ‘এতোটা সাড়া ফেলবে আমি ভাবিনি। আমি উদ্বিগ্ন ছিলাম। দুই মাস সময় লেগেছে ট্রেলারটি তৈরি করতে। ২৪বারের ভার্সনটি নিয়েও আমরা সন্তুষ্ট ছিলাম না।’

এস এস রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবিটি নিয়ে বেশ আগে থেকে উন্মাদনা তৈরি হয়েছে। আগামী ২৮ এপ্রিল কয়েকটি ভাষায় মুক্তি পাচ্ছে তেলেগু এই ছবিটি। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডগ্গুবতি, তামান্না, আনুশকা শেটি প্রমুখ।

* ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির ট্রেলার:

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...