Don't Miss
Home / রাজনীতি / বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যে কোন নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।’

সরকারের নাকি জনসমর্থন নেই, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘জনসমর্থন আছে কি নেই, তার মানদণ্ড কি? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কি জনসমর্থন মেপে দেখেছেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।’ তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভ পায় না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের আসন্ন পাঁচটি আসনের উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে, অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।’

‘করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে’ গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট অনুযায়ী মন্ত্রী বিভিন্ন সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাসমূহকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...