Don't Miss
Home / রাজনীতি / বিএনপি গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে: ওবায়দুল কাদের
বিএনপি
বিএনপি

বিএনপি গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিএনপি পিছু হটে গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের আস্ফালন উবে গেছে এটা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। দেশে সভা-সমাবেশ করলেও সাধারণ মানুষ বিএনপির রাজনৈতিক আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় গণসমাবেশ নিয়ে তাদের আস্ফালন উবে গেছে, এটা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে তাকে মুক্ত করেছে?

ওবায়দুল কাদের আরও বলেন, ১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ব্যঙ্গ করে বলেন, ১০ ডিসেম্বর সরকারকে ধাক্কা দিতে গিয়ে, বিএনপি নিজেরাই পিছু হটে গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে।

তাদের দাবি, বিদেশি প্রভুরা বিএনপিকে যেমন ক্ষমতায় আনতে পারবে না; তেমনি তত্ত্বাবধায়ক সরকারও আর ফিরে আসবে না। নির্বাচনে না এলে, দলটির অস্তিত্ব নষ্ট হবে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...