Don't Miss
Home / রাজনীতি / বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া : রুহুল কবির রিজভী
বিএনপির

বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া : রুহুল কবির রিজভী

এমএনএ রাজনীতি ডেস্ক : চন্দ্রিমা উদ্যানে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে বুধবার সকালে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে’বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া’ এমন মন্তব্য করে রিজভী বলেন, তাঁরা (সরকার) লোক সমাগম দেখলে ভয় পায়। তাই জিয়াউর রহমানের সমাধিতে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।

সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের হামলায় আওয়ামী লীগ জড়িত বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর অভিযোগ তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল। পিলখানায় বিডিআরের তরুণ অফিসারদের হত্যাকাণ্ডেও আওয়ামী লীগ জড়িত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...