বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি আজ
Posted by: News Desk
September 2, 2019
এমএনএ রিপোর্ট : দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে। এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ অতিক্রম করে মগবাজার অভিমুখে রওনা হবে।
র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশ নেয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালি সফল করতে ইতোমধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে প্রস্তুতিমূলক একাধিক বৈঠক করা হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল থেকে দলীয় নেতাকর্মীদের নয়াপল্টন কার্যালয়ের সামনে সমবেত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে রমনা গ্রীনে সম্মেলন করে দলটির ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়।
দীর্ঘ পথপরিক্রমায় বিএনপি আজ ৪০ বছরে পা রাখল।
এর আগে গতকাল রবিবার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নেয়া হয়েছে।
৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, ১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার ৫ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর ৪১ তম আজ বিএনপির র্যালি 2019-09-02