Don't Miss
Home / সাহিত্যপাড়া / বিলাসবহুল রিসোর্টে আয়েশি জীবন কাটাচ্ছেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

বিলাসবহুল রিসোর্টে আয়েশি জীবন কাটাচ্ছেন নুসরাত ফারিয়া

এমএনএ বিনোদন ডেস্কঃ করোনার এই পরিস্থিতিতেই দুবাইতে উড়ে গেলেন ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত নায়িকা নুসরাত ফারিয়ার। শুক্রবার ফারিয়ার ইনস্টাগ্রামে চোখ পড়তেই দেখা যায় দারুন কিছু ছবি। যাতে দেখা যায় উড়ুজাহাজ করে কোথায় যেনো যাচ্ছেন এ নায়িকা। শনিবার কোথায় গেলেন, জানতে চাইলে ফারিয়া জানান অলরেডি দুবাইতে পৌছেছেন তিনি।

শনিবার দুবাইয়ের ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে চেকইনও দিয়েছেন তিনি। হুট করে দুবাই সফর? হোয়াটস অ্যাপে এমন প্রশ্ন করলে ফারিয়া জানান, পাঁচ মাসেরও বেশি সময় পর দেশের বাইরে বের হয়েছেন তিনি। এর আগে একটি বিজ্ঞাপনের কাজে মুম্বাইতে যাওয়া হয়েছিলো তার। সেটা ১০ মার্চ।

ফারিয়ার দুবাই সফরে সঙ্গী আছেন বর রনি রিয়াদ রশিদ। পছন্দের বিছারে দুবাই ফারিয়ার প্রিয় শহরে বলেই জানালেন। ঘুরাঘুরির জন্য এ শহরের জুড়ি নেই বলেই মন্তব্য ফারিয়ার।
দুবাইয়ের ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন ফারিয়া। খোঁজ নিয়ে জানা গেলো এ রিসোর্টটি দুবাইয়ের সবচেয়ে বড় আর বিলাসবহুল রিসোর্টের একটি। জীবনযাপনের সব অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এতে। ৪৭০টি ঘর, পাঁচটি সুইমিং পুলসহ নানা কিছুর আয়োজন রয়েছে এতে। সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে এ রিসোর্ট থেকে আরব উপসাগর আর দুবাই স্কাইলাইন লাইন।

আপাতত কোন ছবির শুটিং নেই ফারিয়ার। তাই শুটিংয়ের তাড়াও নেই। কিছুদিন ইচ্ছেমতো ঘুরাঘুরি করবেন ফারিয়া। এরপর ঢাকায় ফিরবেন ৩ অক্টোবর।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...