Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু আগামীকাল

বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু আগামীকাল

এমএনএ রিপোর্ট : রাশিয়া বিশ্বকাপ ফুটবলের এখনও এক বছরও বাকি। এরইমধ্যে ফিফা ঘোষণা দিয়েছে, অনলাইনে আগামী বৃহস্পতিবার থেকেই ছাড়া হচ্ছে রাশিয়া বিশ্বকাপের টিকিট।

আগামী বছর জুনেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তবে অনেক আগে থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি।

বিশ্বকাপে সবচেয়ে কম মূল্যের টিকিট হচ্ছে ১০৫ ডলারের। তাও গ্রুপ পর্বের ম্যাচগুলোর মূল্য এটা। সবচেয়ে বেশি টিকিটের মূল্য ১১০০ ডলার। এই মূল্যটা আবার ফাইনালের।

ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে। প্রথম ধাপে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে।

ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, ‘আমরা এমনভাবে টিকেটিং সিস্টেমটা করতে চাই, যাতে সব ধরনের সমর্থকরা এই সুবিধা অর্জন করতে পারে। কারণ, সমর্থকরাই হচ্ছে বিশ্বকাপের প্রাণ।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...