Don't Miss
Home / আজকের সংবাদ / এবার হিন্দি ছবিতে নাম লেখালেন মম

এবার হিন্দি ছবিতে নাম লেখালেন মম

এমএনএ বিনোদন ডেস্ক : এবার দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের হিন্দি ছবিতে নাম লেখালেন অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম। বাংলা নাটক সিনেমায় চমৎকার অভিনয়ের গুণে ইতিমধ্যে দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

একটি হিন্দি ছবিতে অভিনয়ের জন্য গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই গ্ল্যামার গার্ল। চুক্তির পরদিনই মমর সঙ্গে তোলা একটি ছবিসহ ফেসবুকে পোস্ট করেছেন সিনেমাটির পরিচালক ফয়সাল সাইফ। এতে তিনি লিখেন, ‘নতুন সিনেমা, নতুন পথ চলা। এ বছরের ডিসেম্বরে শ্যুটিং শুরু হবে।’

হিন্দি ছবিতে অভিনয়ের বিষয়ে মম বলেন, ‘ফয়সাল সাইফের সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আমার যাত্রা শুরু হচ্ছে। অভিনয়ের মাধ্যমে দেশে যেভাবে দর্শকদের মন জয় করেছি, আশা করি বলিউডেও ভালো কিছু করতে পারবো।’

মম আরও বলেন, ‘ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে শ্যুটিংয়ের আগে তাদের নাম ও ছবির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক।’

পরিচালক ফয়সাল সাইফ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে এ সিনেমাটির নারীকেন্দ্রিক এ ছবিতে বাংলাদেশের মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের ছবির মূল চরিত্রে থাকছেন মম। তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...