Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে ঢাকা

এমএনএ রিপোর্ট : বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা সোমবার সকালে শীর্ষ অবস্থানে ছিল। এরপরেই ছিল ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং মঙ্গোলিয়ার উলানবাটোর।

সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকা ২৪২ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থান লাভ করে। যার মানে হলো শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং মঙ্গোলিয়ার উলানবাটোর যথাক্রমে ২১১, ১৯৮ এবং ১৯৮ স্কোর নিয়ে পরের তিনটি স্থান দখল করেছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

যখন একিউআই মান ২০১ এবং ৩০০ এর মধ্যে হবে তখন মানুষ লক্ষণীয়ভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং সংবেদনশীল গোষ্ঠীগুলো ক্রিয়াকলাপে কম সহনশীলতা বোধ করবে এবং এই ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকতে এবং তাদের কার্যক্রম সীমাবদ্ধ করার পরামর্শ দেয়া হয়।

একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান অস্বাস্থ্যকর। এই সূচকে ৫০ এর নিচে স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান ভালো।

x

Check Also

মাদকদ্রব্য পাচার, অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এমএনএ প্রতিবেদক মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ...