Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া
১ হাজার ৬০০

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইওস নামে একটি সুপারকম্পিউটার নির্মাণকাজ পুরোদমে এগোচ্ছে বলে জানায় এনভিডিয়া। এটি বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার হবে বলে দাবি মার্কিন প্রযুক্তি কোম্পানিটির।সম্প্রতি নতুন চিপ ও প্রযুক্তি উন্মোচনের পাশাপাশি সুপারকম্পিউটার আনার ঘোষণা দেয় এনভিডিয়া।সম্প্রতি এনভিডিয়ার জিটিসি কনফারেন্সে নতুন সিলিকন এইচ১০০ জিপিইউ ও হপার জিপিইউ আর্কিটেকচার উন্মোচন করেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেং হুয়াং।

নতুন কম্পিউটার চিপ আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গতি বাড়াতে সক্ষম এমন নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে এনভিডিয়া।চলতি বছরের শেষের দিকে ইওস নামে সুপারকম্পিউটার আনবে তারা, যা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার হবে বলে দাবি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক কোম্পানিটির।

মঙ্গলবার আয়োজিত এনভিডিয়ার কনফারেন্সে ১ হাজার ৬০০ আলোচক অংশ নিয়েছেন। যার মধ্যে রয়েছেন আমেরিকান এক্সপ্রেস, ডুরড্যাশ, লিংকডইন, পিন্টারেস্ট, সেলসফোর্স, সার্ভিসনাউ, স্ন্যাপ ও ভিসার প্রতিনিধিরা। এতে নিবন্ধিত অংশগ্রহণকারী ছিল দুই লাখের বেশি।সম্মেলনে নতুন এইচ১০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রদর্শন করেছে এনভিডিয়া। এআই অবকাঠামোর কেন্দ্রে থাকবে এটি। এছাড়া নতুন গ্রেস সিপিইউ সুপারচিপের নানা তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্মের তৈরি কাঠামোর ওপর নির্ভর করে চিপগুলোর নকশা করেছে এনভিডিয়া। অধিগ্রহণ চুক্তি বাতিল হওয়ার পর এআরএমের প্রযুক্তিনির্ভর এনভিডিয়ার প্রথম চিপ এটি।এছাড়া নতুন ইওএস সুপারকম্পিউটারের ঘোষণা দিয়েছে এনভিডিয়া।এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ডাটা সেন্টারগুলো এআই কারখানায় পরিণত হচ্ছে। তথ্য পেতে পাহাড়সমান ডাটা প্রসেস করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এইচ১০০ জিপিইউকে এআই অবকাঠামোর ইঞ্জিন বলে মনে করেন তিনি।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...