Don't Miss
Home / আজকের সংবাদ / বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছেন রণবীর-দীপিকা
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছেন রণবীর-দীপিকা

এমএনএ বিনোদন ডেস্ক : বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির বিয়ের রেশ কাটতে না কাটতেই আবারও সরগরম বলিপাড়া। শিগগিরই নাকি বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করে পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, আগামী তিন-চার মাসের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। এরইমধ্যে দিপীকার পরিবার বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে গিয়ে রণবীরের পরিবারের সঙ্গে দেখা করেছে এবং বিয়ের ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চূড়ান্ত হয়েছে। এমনকি তারা নাকি বিয়ের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছেন।
সূত্রটি আরও জানাচ্ছে, সাক্ষাতের পর দীপিকা ও রণবীরসহ তাদের দুই পরিবারের সদস্যদের একটি রেস্টুরেন্টে একসঙ্গে ডিনার করতেও দেখা গেছে।
রণবীরের পরিবার বিয়ের অনুষ্ঠান মুম্বাইয়ে করতে চায় জানিয়ে ওই সূত্র বলছে, মুম্বাই ও দিল্লি থেকে রণবীরদের আত্মীয়রা যাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারে সে জন্যই মুম্বাইয়ে অনুষ্ঠানটি করতে চাচ্ছেন তারা।
এদিকে বলিউড নিউজ পোর্টাল ‘স্পটবয়ি’র এক খবরে এ বিষয়ে বলা হয়েছে, রণবীর ও দীপিকার বিয়ে দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী হবে এবং তাদের বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের রথী-মহারথীরা উপস্থিত থাকবেন।
এরইমধ্যে রণবীর ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলে দীপিকা বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন জানিয়ে ‘স্পটবয়ি’ আরও বলছে, দীপিকা বর্তমানে অলঙ্কার কিনতে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। তবে জয়া আখতারের ‘গুল্লি বয়ে’র শুটিং নিয়ে ব্যস্ত থাকায় রণবীর নাকি ঠিকমতো সময় দিতে পারছেন না দীপিকাকে।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...