Don't Miss
Home / জাতীয় / বৈরুত বিস্ফোরণে আক্রান্তদের সহায়তায় খাদ্য ও মেডিকেল সামগ্রীসহ মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
লেবাননে

বৈরুত বিস্ফোরণে আক্রান্তদের সহায়তায় খাদ্য ও মেডিকেল সামগ্রীসহ মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

এমএনএ জাতীয় রিপোর্টঃ লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন।

এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননে গতকাল শক্তিশালী বিস্ফোরণে ৪ জন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘‘বিজয়’’ এর ক্ষতি হয়েছে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...