Don't Miss
Home / হোম স্লাইডার / ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নবীনগরে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের থানা গেইট সংলগ্ন মা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সূত্র জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের বশির মিয়ার স্ত্রী শিউলী বেগমকে বুধবার সকালে প্রসবজনিত কারনে মা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করেন ওই মা। এর কয়েক ঘন্টা পর ওই নবজাতকের মৃত্যু হলে স্বজনেরা অভিযোগ করেন চিকিৎসকের গাফিলতির কারনে এই ঘটনা ঘটেছে।

শিউলী বেগমের ননদ জানান, শুধু ডাক্তার ও কর্তব্যরত নার্সের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা কিছু বলতে হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।

কান্নাজড়িত কন্ঠে শিউলী বেগম জানান, আমার বাচ্চাটি যখন সিটে রাখা হয়, তখন তার অসুস্থ অবস্থা দেখে নার্সকে বারবার বলি ডাক্তার কখন আসবে। তারা বলে সময় হলে আসবে। তাদের অবহেলার কারণে আমার বাচ্চা টি মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই।

সিজার আপরেশন করা দায়িত্বরত ডাক্তার জানান, নির্দিষ্ট সময়ে ডাক্তার যখন রাউন্ড দেয় তখন বাচ্চাটি সুস্থ ছিল। আমাদেরকে নবজাতকের বিষয়ে কেউ কমপ্লেন করেনি। যখন কমপ্লেন করেছিল তখন গিয়ে দেখি বাচ্চাটি নেই।

চিকিৎসক কিংবা নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগের বিষয়ে মা হাসপাতালের পরিচালক মো. জাকির হোসেন জানান, ডাক্তার ও নার্সের অবহেলায় নবজাতক মারা গেছে এটা সঠিক নয়। বাচ্চাটি সুস্থ ছিল যখন পরিবারের কাছে দেয়া হয়েছে।

– মোঃ শাহীন মিয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

x

Check Also

হাওরাঞ্চলে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান তলিয়ে বিপর্যয়, শ্রমিক সংকট ও অনিশ্চয়তায় কৃষক

বিশেষ প্রতিনিধি টানা বৃষ্টি, বজ্রসহ ঝড়ো হাওয়া এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ...