এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নভেল করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করার পর এখন আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পরও সুস্থতার লক্ষণ না দেখে রোববার রাতে ৫৫ বছর বয়সী জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার মধ্যরাতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করে।
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরীক কোন কারণে যদি ভেন্টিলেটরের প্রয়োজন হয়, তাহলে যেন সময় তো দেওয়া যা এ জন্যই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গত ২৭ মার্চ বরিস জনসনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন।